• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
কুমুদগঞ্জ বাজারে ডিএনসি’র অভিযানে সাড়ে ৩ লাখ টাকার ইয়াবাসহ আটক ১ বিশ্বচ্যাম্পিয়নদের গল্পে অনুপ্রাণিত নেত্রকোনার তরুণ বিজ্ঞান উৎসাহীরা বারহাট্টায় ননী গোপাল মঞ্জুশ্রী উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি নয়নকে সংবর্ধনা ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে কলমাকান্দায় ৫ শতাধিক চারা রোপণ শহীদদের স্মরণে নেত্রকোনায় নীরবতা পালন ও বিশেষ মোনাজাত নৌকার চাপে শ্রমিকের মৃত্যু: কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলন থামছে না সুস্থ সমাজ গঠনে দুর্গাপুরে পুলিশের ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি নেত্রকোনায় ডিএনসি’র অভিযানে ৭ মামলার আসামিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ‘ইয়ুথকোয়েকস: ২০২৪ রেভ্যুলুশন রিভিজিটেড’ শীর্ষক আলোচনা কেন্দুয়ায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পূর্বধলার বাইঞ্জা গ্রামে অগ্নিকাণ্ড, ধারণা শর্ট সার্কিট থেকে আগুন

সংবাদদাতার নাম: / ৫২ ভিজিটর :
সংস্করণ : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের বাইঞ্জা (বিয়ারকান্দা) গ্রামে অগ্নিকাণ্ডে বসতঘর ও রান্নাঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। গত বুধবার (১ জুলাই) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ দুই লাখ টাকাসহ প্রায় ৯ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

ক্ষতিগ্রস্ত ব্যক্তি হলেন- মো. লিটন আকন্দ (৪৫)। তিনি উপজেলার বাইঞ্জা (বিয়ারকান্দা) গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।

স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, বুধবার সন্ধ্যার পরে লিটন আকন্দের বাড়িতে হঠাৎ করেই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন মারাত্মক রূপ নেয় এবং একটি চারচালা টিনের বসতঘর ও একটি দুচালা টিনের রান্নাঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে রাখা নগদ দুই লাখ টাকা, আসবাবপত্র, কাপড়চোপড় ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

আগুন লাগার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা পাশের পুকুর ও বাড়ির পানির পাম্প থেকে পানি এনে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছায়।

পূর্বধলা ফায়ার সার্ভিসের কর্মীদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। চোখের সামনে সহায়-সম্বল পুড়ে যাওয়ায় পরিবারটি বর্তমানে চরম দিশেহারা অবস্থায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১