• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
বারহাট্টায় ননী গোপাল মঞ্জুশ্রী উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি নয়নকে সংবর্ধনা ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে কলমাকান্দায় ৫ শতাধিক চারা রোপণ শহীদদের স্মরণে নেত্রকোনায় নীরবতা পালন ও বিশেষ মোনাজাত নৌকার চাপে শ্রমিকের মৃত্যু: কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলন থামছে না সুস্থ সমাজ গঠনে দুর্গাপুরে পুলিশের ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি নেত্রকোনায় ডিএনসি’র অভিযানে ৭ মামলার আসামিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ‘ইয়ুথকোয়েকস: ২০২৪ রেভ্যুলুশন রিভিজিটেড’ শীর্ষক আলোচনা কেন্দুয়ায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ধর্মীয় অনুভূতিতে আঘাত: কলমাকান্দায় ২ যুবকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা কলমাকান্দায় সম্মুখ সমরে প্রাণ দেওয়া ৭ বীর শহীদকে বিনম্র শ্রদ্ধা

মধুর সমস্যা নিয়ে বিশ্বকাপে হাজির জার্মান মডেল

সংবাদদাতার নাম: / ২৫৩ ভিজিটর :
সংস্করণ : বুধবার, ২৪ জুন, ২০২৬

বিশ্বকাপে মজেছে গোটা বিশ্ব। বিশ্বকাপে অংশ নেওয়া ফুটবলারদের সমর্থন জোগাতে মাঠে হাজির থাকছেন পরিবারের সদস্যরা।

কারো কারো সঙ্গে রয়েছেন প্রেমিকা। তবে এই দিকে এক মধুর সমস্যায় পড়েছেন জার্মান মডেল লরা আবলা শ্মিট।
নামটি কিছু দিন আগে অনেকের কাছে অপরিচিত ছিল। যা এখন অধিকাংশ জার্মান ফুটবলভক্তের কাছেই খুব পরিচিত।

বিখ্যাত মডেল বনে যাওয়া লরাকে আগে তেমন চিনত না কেউ। উত্তর জার্মানিতে জন্ম নেওয়া মেয়েটির জীবন পুরোপুরি বদলে যায়। তার সঙ্গে দেখা হয় স্প্যানিশ ও লিপজিগের তারকা দানি ওলমোর, আর এভাবেই সে বিখ্যাত হয়ে ওঠে।
রাতারাতি স্যোশাল প্ল্যাটফর্মে বিখ্যাত হয়ে উঠেন তিনি।

হাজার হাজার ফলোয়ার তৈরি হয়ে যায় এই ইনফ্লুয়েন্সারের। এই খ্যাতি তৈরি করে আরেক বিড়ম্বনা। ২০২৪ ইউরোর কোয়ার্টার-ফাইনালে স্পেন বিতর্কিত পেনাল্টিতে জার্মানিকে হারিয়ে সেমিতে জায়গা করে নেয়।
এতে তীব্র সমালোচনার লক্ষ্যবস্তু হয়ে ওঠেন এই জার্মান মডেল। জার্মান সমর্থকরা লরাকে লক্ষ্যবস্তু বানিয়েছিল, কারণ তারা জানত তিনি স্প্যানিশ জাতীয় দলের সবচেয়ে কাছের ছিলেন বলে।

এ সময় লরা বলেন, ‘জার্মানির হারে আমি হাজার হাজার বিদ্বেষপূর্ণ বার্তা পেয়েছিলাম। তারা আমাকে সম্ভাব্য সবচেয়ে জঘন্য নামে ডাকত।
লরা তার প্রেমিককে সমর্থন করার জন্য স্পেনের জার্সি পরতে পারেননি, আবার ওলমোর সতীর্থদের স্ত্রী ও বান্ধবীদের সঙ্গে একই জায়গায় দাঁড়িয়ে ওলমোকে সমর্থন করার জন্য জার্মানির জার্সিও পরতে পারেননি।

লরা বলেন, ‘আমি স্পেনের জার্সি পরি বলে মানুষ আমাকে ঘৃণা করে, আক্রমণ করে, এটা দেখে আমি খুব হতাশ। আমি যদি স্পেনের জার্সি পরতে না পারি, তাহলে আমি কোনো দলেরই জার্সি পরব না। বিশ্বকাপ বা ফুটবল নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই, আমি শুধু আমার প্রেমিককে সমর্থন করছি। আমি ২০২২ সালের টুর্নামেন্টের এক মিনিটও দেখিনি।’

তিনি আরো জানান, ইউরো ২০২৪ ইউরো কাপে স্পেনের কাছে জার্মানি বাদ পড়ার পর তার বন্ধুরা তাকে স্প্যানিশ খেলোয়াড়দের সঙ্গে বাইরে গিয়ে উদযাপন না করার পরামর্শ দিয়েছিল। এমনকি স্প্যানিশ কোচিং স্টাফও বলেছিলেন যে তারা ভয় পাচ্ছিলেন লরা হয়তো আক্রমণের শিকার হতে পারে।

সেই সময়ের কথা আস্তে আস্তে সবার মন থেকে মুছে যায়। তবে বিপত্তি বাঁধে চলমান বিশ্বকাপে নিজের স্পেনের ১০ নম্বর জার্সি পরে দানি ওলমোকে সমর্থন জানাতে যুক্তরাষ্ট্রে হাজির হলে।

তখনই আবার জার্মান ভক্তরা তার গল্পটি আবার সামনে নিয়ে আসে। স্পেন যদি আবার জার্মানির মুখোমুখি হয়, তাহলে লরার প্রতিক্রিয়া কেমন হবে? তা নিয়ে প্রশ্ন রাখতে শুরু করেছে নেটিজেনরা।

লরার ইনস্টাগ্রাম এবং টিকটকসহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাঁর বিশাল ফলোয়ার রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০