• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
বারহাট্টায় ননী গোপাল মঞ্জুশ্রী উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি নয়নকে সংবর্ধনা ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে কলমাকান্দায় ৫ শতাধিক চারা রোপণ শহীদদের স্মরণে নেত্রকোনায় নীরবতা পালন ও বিশেষ মোনাজাত নৌকার চাপে শ্রমিকের মৃত্যু: কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলন থামছে না সুস্থ সমাজ গঠনে দুর্গাপুরে পুলিশের ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি নেত্রকোনায় ডিএনসি’র অভিযানে ৭ মামলার আসামিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ‘ইয়ুথকোয়েকস: ২০২৪ রেভ্যুলুশন রিভিজিটেড’ শীর্ষক আলোচনা কেন্দুয়ায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ধর্মীয় অনুভূতিতে আঘাত: কলমাকান্দায় ২ যুবকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা কলমাকান্দায় সম্মুখ সমরে প্রাণ দেওয়া ৭ বীর শহীদকে বিনম্র শ্রদ্ধা

ধর্মীয় অনুভূতিতে আঘাত: কলমাকান্দায় ২ যুবকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা

সংবাদদাতার নাম: / ২৭ ভিজিটর :
সংস্করণ : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতেবদক: নেত্রকোনার কলমাকান্দায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য ও উস্কানি ছড়ানোর অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল মান্নান বাদী হয়ে থানায় এ বিষয়ে এজাহার দাখিল করেন।

মামলার অভিযুক্তরা হলেন- কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের চারুলিয়া গ্রামের মৃত তপন সরকারের ছেলে পাপণ সরকার (২৮) এবং একই ইউনিয়নের সাবেক চারুলিয়া গ্রামের সমীরন সরকারের ছেলে সাগর সরকার (২৬)।

রবিবার (২৬ জুলাই) রাতে এজাহারের বাদী কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল মান্নান এ সত্যতা নিশ্চিত করেছেন।

দাখিলকৃত এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই আনুমানিক দুপুর ১২টার দিকে অভিযুক্তরা তাদের নিজ নিজ ফেসবুক আইডি ব্যবহার করে ধর্মীয় বিদ্বেষ ও ঘৃণা সৃষ্টি বা উস্কানি দেওয়ার মতো বক্তব্য প্রচার করেন।

এদের মধ্যে ১নং আসামি পাপণ সরকার তার নিজস্ব ফেসবুক আইডি ‍“Papon Sarker MP” থেকে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি লেখেন- “ভারতে জিহাদি ও ষড়যন্ত্রকারীদের এমনভাবে নির্মূল করে দিন যেন বাপের জন্মে আর কোনোদিন দাঁড়ানোর দুঃসাহস না করতে পারে এবং শ্রী রাম ব্যান করার দুঃসাহস করতে পারে। এটা মুখ্য সময় মাটির নিচে কবর না দিয়ে চিতায় ভস্ম করে দেওয়ার।”

পুলিশ জানায়, এ বক্তব্যের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে গুরুতর আঘাত হানা হয়েছে এবং ধর্মীয় বিদ্বেষ উস্কানি দেওয়া হয়েছে।

অন্যদিকে, ২নং আসামি সাগর সরকার তার নিজস্ব ফেসবুক আইডি “Sagor sarker” থেকে ১নং আসামির পাপণ সরকারের পোস্টে কমেন্ট প্রদান করে লেখেন- “যে লোক চাঁদ দ্বিখন্ডিত করতে পারে, তার যুদ্ধে গিয়ে দাঁত ভাঙ্গার দরকার কী?”

এজাহারে উল্লেখ করা হয়, এমন ধরনের মন্তব্যের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মুজিযা (অলৌকিক ঘটনা) এবং ঐতিহাসিক ওহুদ যুদ্ধের ঘটনাকে ব্যঙ্গ-বিদ্রূপ করে ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা হয়েছে।

এজাহারে বাদী এসআই মো. আবদুল মান্নান আরও উল্লেখ করেন, অভিযুক্তদের ফেসবুক পোস্ট ও মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ, ধর্মীয় বিদ্বেষ ও উত্তেজনার সৃষ্টি হয়। তাদের এমন কর্মকাণ্ড ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’ এর ২৬(১) ধারায় বর্ণিত অপরাধ সংঘটিত করেছে, যা উক্ত আইনের ২৬(২) ধারায় শাস্তিযোগ্য।

কলমাকান্দা থানা সূত্রে জানা গেছে, এজাহারটি গ্রহণপূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১