• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
বারহাট্টায় ননী গোপাল মঞ্জুশ্রী উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি নয়নকে সংবর্ধনা ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে কলমাকান্দায় ৫ শতাধিক চারা রোপণ শহীদদের স্মরণে নেত্রকোনায় নীরবতা পালন ও বিশেষ মোনাজাত নৌকার চাপে শ্রমিকের মৃত্যু: কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলন থামছে না সুস্থ সমাজ গঠনে দুর্গাপুরে পুলিশের ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি নেত্রকোনায় ডিএনসি’র অভিযানে ৭ মামলার আসামিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ‘ইয়ুথকোয়েকস: ২০২৪ রেভ্যুলুশন রিভিজিটেড’ শীর্ষক আলোচনা কেন্দুয়ায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ধর্মীয় অনুভূতিতে আঘাত: কলমাকান্দায় ২ যুবকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা কলমাকান্দায় সম্মুখ সমরে প্রাণ দেওয়া ৭ বীর শহীদকে বিনম্র শ্রদ্ধা

ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে কলমাকান্দায় ৫ শতাধিক চারা রোপণ

সংবাদদাতার নাম: / ৮৯ ভিজিটর :
সংস্করণ : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দায় পাঁচ শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি-এর উদ্যোগে দিনব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

জানা যায়, উপজেলার গুরুত্বপূর্ণ কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের পাশে সারিবদ্ধভাবে এসব চারা রোপণ করা হয়। রোপণকৃত চারার মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ।

দিনব্যাপী মহতী কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কলমাকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এছাড়াও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বৃক্ষরোপণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

বৃক্ষরোপণকালে উপস্থিত বক্তারা পরিবেশ রক্ষায় গাছের অপরিসীম গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, “একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কমাতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

এ সময় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দেশের প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছের চারা লাগানো এবং তা বড় না হওয়া পর্যন্ত যথাযথ পরিচর্যা করার উদাত্ত আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জানান, পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য, নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে তাদের এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১