• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
বারহাট্টায় ননী গোপাল মঞ্জুশ্রী উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি নয়নকে সংবর্ধনা ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে কলমাকান্দায় ৫ শতাধিক চারা রোপণ শহীদদের স্মরণে নেত্রকোনায় নীরবতা পালন ও বিশেষ মোনাজাত নৌকার চাপে শ্রমিকের মৃত্যু: কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলন থামছে না সুস্থ সমাজ গঠনে দুর্গাপুরে পুলিশের ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি নেত্রকোনায় ডিএনসি’র অভিযানে ৭ মামলার আসামিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ‘ইয়ুথকোয়েকস: ২০২৪ রেভ্যুলুশন রিভিজিটেড’ শীর্ষক আলোচনা কেন্দুয়ায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ধর্মীয় অনুভূতিতে আঘাত: কলমাকান্দায় ২ যুবকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা কলমাকান্দায় সম্মুখ সমরে প্রাণ দেওয়া ৭ বীর শহীদকে বিনম্র শ্রদ্ধা

নেত্রকোনায় বাস দুর্ঘটনা: অল্পের জন্য প্রাণরক্ষা

সংবাদদাতার নাম: / ১৩৯ ভিজিটর :
সংস্করণ : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

শেখ শামীম: নেত্রকোনার ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের সামনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও অন্তত সাতজন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) দুপুরে যাত্রীবাহী ওই বাসটি কলমাকান্দা থেকে ছেড়ে আসে। বাসটি ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের কাছাকাছি পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি ছিটকে সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন।

দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিহির রঞ্জন দেব জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। তবে পাঁচ থেকে সাতজনের মতো যাত্রী আহত হয়েছেন।

তিনি আরও জানান, আহতদের মধ্যে ছাদেক মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ছাদেক মিয়া কলমাকান্দা থানার চত্রংপুর গ্রামের মৃত উছমান গনির ছেলে।

এছাড়া দুর্ঘটনায় আহত বাকি ছয়জন যাত্রীকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০