• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
কুমুদগঞ্জ বাজারে ডিএনসি’র অভিযানে সাড়ে ৩ লাখ টাকার ইয়াবাসহ আটক ১ বিশ্বচ্যাম্পিয়নদের গল্পে অনুপ্রাণিত নেত্রকোনার তরুণ বিজ্ঞান উৎসাহীরা বারহাট্টায় ননী গোপাল মঞ্জুশ্রী উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি নয়নকে সংবর্ধনা ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে কলমাকান্দায় ৫ শতাধিক চারা রোপণ শহীদদের স্মরণে নেত্রকোনায় নীরবতা পালন ও বিশেষ মোনাজাত নৌকার চাপে শ্রমিকের মৃত্যু: কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলন থামছে না সুস্থ সমাজ গঠনে দুর্গাপুরে পুলিশের ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি নেত্রকোনায় ডিএনসি’র অভিযানে ৭ মামলার আসামিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ‘ইয়ুথকোয়েকস: ২০২৪ রেভ্যুলুশন রিভিজিটেড’ শীর্ষক আলোচনা কেন্দুয়ায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহে র‍্যাবের চেকপোস্টে আমেরিকার তৈরি পিস্তলসহ যুবক গ্রেফতার

সংবাদদাতার নাম: / ৫১ ভিজিটর :
সংস্করণ : শনিবার, ৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তলসহ আলী হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। গ্রেফতারকৃত আলী হোসেন নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বাসিন্দা।

শনিবার (৪ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে র‍্যাব-১৪ এর মিডিয়া অফিসার প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। এরআগে শুক্রবার (৩ জুলাই) রাত ১০টার দিকে কোতোয়ালী থানাধীন বলাশপুর হাক্কানীর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৪ জানায়, সদর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিনের নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল শুক্রবার রাতে বলাশপুর হাক্কানীর মোড়ে বিশেষ কৌশলগত চেকপোস্ট স্থাপন করে। এ সময় পথচারীর ছদ্মবেশে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টাকালে আলী হোসেনের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তাকে আটকে করে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো আমেরিকার তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানায়, কোনো বড় ধরনের অপরাধ সংঘটনের উদ্দেশ্যে ওই যুবক অস্ত্রটি নিজের হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে। অস্ত্রটির কোনো বৈধ কাগজপত্র ছিল না।

এ ঘটনায় উদ্ধারকৃত অস্ত্রসহ আসামিকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১