• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]

ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্ট সদস্যের সাক্ষাৎ

সংবাদদাতার নাম: / ২৪ ভিজিটর :
সংস্করণ : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের বিষয়ে ইতিবাচক মনোভাব
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও মন্টেনিগ্রোর পার্লামেন্টের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সংসদীয় গণতন্ত্র চর্চা এবং অভিজ্ঞতা ও বেস্ট প্র্যাকটিস বিনিময়ের লক্ষ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের অভিপ্রায় ব্যক্ত করেছেন মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য গর্ডান স্তয়োভিচ (Gordan Stojovic)। এ বিষয়ে ইতিবাচক মনোভাব জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।

সোমবার জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য গর্ডান স্তয়োভিচ।


সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, সংসদ বা আইনসভা জনগণের সরাসরি নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হওয়ায় গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা, ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং সরকার ও জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। একটি উন্নত জাতি গঠনে বিরোধী দলেরও গঠনমূলক ভূমিকা রাখতে হয়। কেবল বিরোধিতার জন্য সংসদে বিরোধী দল থাকা উচিত নয়।
মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য গর্ডান স্তয়োভিচ বলেন, মন্টেনিগ্রো পার্লামেন্টও বাংলাদেশের জাতীয় সংসদের মতো এককক্ষবিশিষ্ট। দেশটির পার্লামেন্টে সদস্য সংখ্যা ৮১ জন।
তিনি বাংলাদেশ ও মন্টেনিগ্রোর পার্লামেন্টের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করা, সংসদীয় গণতন্ত্র, অভিজ্ঞতা ও বেস্ট প্র্যাকটিস বিনিময়ের জন্য পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের আগ্রহ প্রকাশ করেন। জবাবে ডেপুটি স্পিকার এ বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে মন্টেনিগ্রোর সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম তুলে ধরে গর্ডান স্তয়োভিচ বলেন, নির্বাহী বিভাগের সার্বিক কর্মকাণ্ড পরীক্ষা-নিরীক্ষায় দেশটির সংসদীয় কমিটিগুলো নিবিড়ভাবে কাজ করে।
ডেপুটি স্পিকার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র চর্চায় নতুন যাত্রা শুরু হয়েছে। এ নতুন যাত্রা দেশের মানুষের ভাগ্যোন্নয়ন ও অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১