• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই – ডেপুটি স্পীকার ডেপুটি স্পীকারের সঙ্গে র‍্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত রুনা খানের সাক্ষাৎ, আলোচনায় নেত্রকোনার হাওরাঞ্চলের উন্নয়ন কলমাকান্দায় ডেপুটি স্পিকারের উদ্যোগে দুই বাঁশের সেতু, উদ্বোধন করল শিক্ষার্থীরা কলমাকান্দায় পদোন্নতি ও পদনাম পরিবর্তনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মীদের মানববন্ধন কলমাকান্দায় সাত দিনব্যাপী জাতীয় যুব দিবসের কর্মসূচি শুরু কলমাকান্দায় দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, হেফাজতে ২ কলমাকান্দায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ১২ গ্রামের মানুষের দুর্ভোগ লাঘবে কাঠের সেতু সংস্কার, উদ্বোধন করল শিশুরা ই-ক্যাবে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার আগ্রহ কাজী মুকিতুজ্জামানের কলমাকান্দায় ৩২ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেপ্তার ২গ্রেপ্তার ২

কলমাকান্দায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

সংবাদদাতার নাম: / ৯৪ ভিজিটর :
সংস্করণ : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কলমাকান্দা স্টেডিয়াম মাঠ থেকে বের হওয়া র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার আটটি ইউনিয়ন থেকে প্রায় চার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

র‍্যালিতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীরা অংশ নেন। এ সময় লাঠিখেলার প্রদর্শনী ছিল অন্যতম আকর্ষণ। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদলে সাজানো তিন শিশুর অংশগ্রহণও নজর কাড়ে।

র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম, সদস্যসচিব সোলায়মান হক ও যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রতন। এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস ছালাম কেরন, সাংগঠনিক সম্পাদক এইচ আর নাজিম ও মো. রফিকুল ইসলাম রফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নল ও সদস্যসচিব ইয়াসিন আরাফাত, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুল এবং যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar