• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
  • [কনভাটার]

কলমাকান্দায় বিশ্ব শিক্ষক দিবসে মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের আলোচনা সভা

সংবাদদাতার নাম: / ৬৫ ভিজিটর :
সংস্করণ : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

শিক্ষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিতের আহ্বান

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: শিক্ষকদের মর্যাদা, অধিকার ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নেত্রকোনার কলমাকান্দার মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের নেতৃবৃন্দ। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।

সোমবার (৫ অক্টোবর) মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান।

মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন মো. সৈকত মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইসিটি টিচার্স অ্যাসোসিয়েশন, কলমাকান্দা-নেত্রকোনার সভাপতি মুহাম্মদ এনামুল হক তালুকদার, আনন্দপুর আলীম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, শিবনগর কান্দাপাড়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মো. খলিলুল্লাহ, গোবিন্দপুর দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার শফিকুল ইসলাম এবং রামনাথপুর দাখিল মাদরাসার সুপার রুহুল আমিন। এছাড়া শিক্ষক আতাহার আলীসহ অন্যরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, শিক্ষকরাই একটি জাতির জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনের অন্যতম প্রধান কারিগর। একটি উন্নত ও মানবিক সমাজ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা, অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তারা আরও বলেন, শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশ্ব শিক্ষক দিবস শুধু শিক্ষকদের সম্মান জানানোর দিন নয়, বরং শিক্ষা ব্যবস্থার নানা চ্যালেঞ্জ ও শিক্ষকদের অধিকার নিয়ে নতুন করে ভাবারও সুযোগ।

আলোচনা সভায় মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের নেতৃবৃন্দ, বিভিন্ন মাদরাসার শিক্ষক-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১