• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই – ডেপুটি স্পীকার ডেপুটি স্পীকারের সঙ্গে র‍্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত রুনা খানের সাক্ষাৎ, আলোচনায় নেত্রকোনার হাওরাঞ্চলের উন্নয়ন কলমাকান্দায় ডেপুটি স্পিকারের উদ্যোগে দুই বাঁশের সেতু, উদ্বোধন করল শিক্ষার্থীরা কলমাকান্দায় পদোন্নতি ও পদনাম পরিবর্তনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মীদের মানববন্ধন কলমাকান্দায় সাত দিনব্যাপী জাতীয় যুব দিবসের কর্মসূচি শুরু কলমাকান্দায় দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, হেফাজতে ২ কলমাকান্দায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ১২ গ্রামের মানুষের দুর্ভোগ লাঘবে কাঠের সেতু সংস্কার, উদ্বোধন করল শিশুরা ই-ক্যাবে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার আগ্রহ কাজী মুকিতুজ্জামানের কলমাকান্দায় ৩২ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেপ্তার ২গ্রেপ্তার ২

কলমাকান্দায় মাদক মামলায় এক ব্যক্তির দুই মাসের কারাদণ্ড

সংবাদদাতার নাম: / ১০৫ ভিজিটর :
সংস্করণ : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

১০০ টাকা অর্থদণ্ড, কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | নেত্রকোনার কলমাকান্দায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় সমর দাস (৩৫) নামে এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১২ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা সাজা পরোয়ানায় তাঁকে নেত্রকোনা জেলা কারাগারে হেফাজতে রেখে দণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

সাজা পরোয়ানার তথ্য অনুযায়ী, দণ্ডিত সমর দাস কলমাকান্দা উপজেলার পনার পারুয়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত সুবোধ চন্দ্র দাস। নথিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারার উল্লেখ রয়েছে।

পরোয়ানায় বলা হয়েছে, ১২ অক্টোবরের রায়ের ভিত্তিতে তাঁকে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই তারিখে নেত্রকোনা জেলা কারাগারের তত্ত্বাবধায়কের কাছে পরোয়ানা পাঠিয়ে দণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar