• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই – ডেপুটি স্পীকার ডেপুটি স্পীকারের সঙ্গে র‍্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত রুনা খানের সাক্ষাৎ, আলোচনায় নেত্রকোনার হাওরাঞ্চলের উন্নয়ন কলমাকান্দায় ডেপুটি স্পিকারের উদ্যোগে দুই বাঁশের সেতু, উদ্বোধন করল শিক্ষার্থীরা কলমাকান্দায় পদোন্নতি ও পদনাম পরিবর্তনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মীদের মানববন্ধন কলমাকান্দায় সাত দিনব্যাপী জাতীয় যুব দিবসের কর্মসূচি শুরু কলমাকান্দায় দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, হেফাজতে ২ কলমাকান্দায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ১২ গ্রামের মানুষের দুর্ভোগ লাঘবে কাঠের সেতু সংস্কার, উদ্বোধন করল শিশুরা ই-ক্যাবে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার আগ্রহ কাজী মুকিতুজ্জামানের কলমাকান্দায় ৩২ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেপ্তার ২গ্রেপ্তার ২

কলমাকান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সংবাদদাতার নাম: / ৯৩ ভিজিটর :
সংস্করণ : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কলমাকান্দা প্রতিনিধি : ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে নেত্রকোনার কলমাকান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলামের সঞ্চালনায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ, উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া ও মো. ওবায়দুল হক, সমাজসেবক মো. মজিবুর রহমান, ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আরিফুল ইসলাম, শিক্ষক এ এনজিও সিএনআরএসের প্রতিনিধি মো. নজরুল ইসলাম এবং কারিতাসের প্রতিনিধি সূচনা রুরাম সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জানমালের ক্ষয়ক্ষতি কমানো এবং দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে বাস্তব ধারণা দিতে মহড়া আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar