• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
  • [কনভাটার]

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ এনসিপির

সংবাদদাতার নাম: / ১০৮ ভিজিটর :
সংস্করণ : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

জনগণের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি 

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কলমাকান্দা উপজেলা শাখা। জনগণের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি করে—এমন সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনার দাবি জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে কলমাকান্দা উপজেলা এনসিপির আহ্বায়ক নজরুল ইসলাম ও সদস্য সচিব আহমদ শফী গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যে গ্যাসের দাম বাড়ানো হলে সাধারণ মানুষের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ তৈরি হবে।

নেতৃবৃন্দের দাবি, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাব শুধু গৃহস্থালি পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না; শিল্প, ব্যবসা-বাণিজ্য, উৎপাদন, পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও এর প্রভাব পড়তে পারে। এর ফলে শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদেরই বাড়তি ব্যয়ের চাপ বহন করতে হতে পারে।

বিবৃতিতে রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, অপচয় ও অনিয়ম বন্ধ, জ্বালানি খাতের দক্ষতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে জনগণের ক্রয়ক্ষমতা ও জীবনযাত্রার বাস্তবতা বিবেচনায় নিয়ে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়।

এনসিপির নেতৃবৃন্দ বলেন, জনগণের অধিকার ও ন্যায্য দাবির প্রশ্নে তারা শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সাংবিধানিক উপায়ে জনমত গড়ে তুলবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১