• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
  • [কনভাটার]

কলমাকান্দায় বিনামূল্যে পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন

সংবাদদাতার নাম: / ৬৯ ভিজিটর :
সংস্করণ : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় ছাগল ও ভেড়ার প্রাণঘাতী পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের চত্রংপুর কওমি মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
কলমাকান্দা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান করা হয়। প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা খামারি ও পশুপালকদের পিপিআর রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদানের গুরুত্ব সম্পর্কে সচেতন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুন, ভেটেরিনারি সার্জন মো. লুৎফুল কবীর, স্থানীয় ইউপি সদস্য সবিতা রানী দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, পিপিআর রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদান কার্যক্রমের মাধ্যমে ছাগল ও ভেড়ার মৃত্যুহার কমানোর পাশাপাশি খামারি ও পশুপালকদের আর্থিক ক্ষতি কমানো সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১