• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
  • [কনভাটার]

আল-আযহারে ইতিহাস গড়লেন দুর্গাপুরের মুনিরা

সংবাদদাতার নাম: / ১৯ ভিজিটর :
সংস্করণ : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

প্রথম বাংলাদেশি নারী গবেষক হিসেবে এমফিল, ফল ‘মুমতাজ’
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: মিশরের ঐতিহ্যবাহী আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বাংলাদেশি নারী গবেষক হিসেবে এমফিল ডিগ্রি অর্জন করেছেন নেত্রকোনার দুর্গাপুরের মুনিরা তাহের। তাঁর গবেষণাকর্মের থিসিস ডিসকাশন সেমিনারে তিনি সর্বোচ্চ ফলাফল ‘মুমতাজ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) আল-আযহার বিশ্ববিদ্যালয়ের ‘ফ্যাকাল্টি অব ইসলামিক সায়েন্স ফর ফরেন স্টুডেন্টস’-এর অধীনে ইমাম আহমদ আত-তাইয়্যিব মিলনায়তনে তাঁর এমফিল থিসিস ডিসকাশন সেমিনার অনুষ্ঠিত হয়। দেশি-বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের উপস্থিতিতে দীর্ঘ পর্যালোচনা শেষে তাঁর সম্মানিত সুপারভাইজাররা ‘মুমতাজ’ গ্রেডে উত্তীর্ণ ঘোষণা করেন।

কোরআন শিক্ষার মাধ্যমে শুরু
মুনিরা তাহের আবু তাহের নেত্রকোনার দুর্গাপুর উপজেলার এক শিক্ষানুরাগী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মাওলানা মোহাম্মদ আবু তাহের দুর্গাপুর জামিউল উলূম কাচারি মাদরাসা ও ফাতিমা (রা.) মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা।


দুর্গাপুর জামিউল উলূম কাচারি মাদরাসায় হিফজুল কোরআন সম্পন্ন করার মধ্য দিয়ে তাঁর শিক্ষাজীবনের শুরু। পরে দুর্গাপুর বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। উচ্চতর ইসলামী শিক্ষার জন্য ২০১০ সালে মিশরে যান। মাআহাদ দিরাসা আল-খাসসাহর মাধ্যমে শুরু হয় তাঁর আল-আযহার-যাত্রা।
দীর্ঘ একাডেমিক পথচলায় ২০১৮ সালে অনার্স, ২০২১ সালে দশ কিরাআত এবং ২০২২ সালে মাস্টার্স (তামহিদি) সম্পন্ন করেন তিনি। ২০২৩ সালে এমফিল গবেষণার জন্য থিসিস নিবন্ধন করেন। দীর্ঘ গবেষণা ও অধ্যবসায়ের পর ২০২৬ সালে তাঁর গবেষণাকর্ম সম্পন্ন হয়।
আল-আযহারে অধ্যয়ন ও গবেষণার পাশাপাশি বর্তমানে মিশরের জামিয়া সুফারা আল-হিদায়ায় কোরআন শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন মুনিরা।
নারী গবেষকদের জন্য অনুপ্রেরণা
আল-আযহারের মতো বিশ্বখ্যাত ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন বাংলাদেশি নারী গবেষকের সর্বোচ্চ ফলাফলে এমফিল অর্জনকে দেশের শিক্ষার্থী ও গবেষকদের জন্য গৌরবের বিষয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁর এ অর্জন ভবিষ্যৎ প্রজন্মের নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করবে বলে মনে করছেন তারা।
মুনিরার এ সাফল্যে আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশরের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সংগঠনের সভাপতি আবদুর রহমান মুহাম্মাদ নওয়াব ও সদস্য প্রতিনিধি আবু আদনান মহিবুর রহমানের কাছ থেকে তাঁর পক্ষে সম্মাননা গ্রহণ করেন ছেলে মুহাম্মাদ হুজাইফা। পরে তিনি সম্মাননাটি মায়ের হাতে তুলে দেন।
এক বার্তায় আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ জানায়, মুনিরা তাহেরের এ অর্জনে তারা আনন্দিত ও গর্বিত। তিনি জ্ঞান ও গবেষণার মাধ্যমে দ্বীন, দেশ ও মানবতার কল্যাণে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এ প্রত্যাশা সংগঠনটির।
মুনিরার এ অনন্য সাফল্যে দুর্গাপুরসহ নেত্রকোনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১