• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
  • [কনভাটার]

দুর্গাপুরে মাদকবিরোধী অভিযান: ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড

সংবাদদাতার নাম: / ২৯ ভিজিটর :
সংস্করণ : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণপাড়া গ্রামের মো. আকতার আলীর বসতঘরে ঝটিকা অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনরত ও সংরক্ষণের সাথে জড়িত থাকার অপরাধে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আসামিদের দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দুর্গাপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান।

সাজাপ্রাপ্তরা হলেন- মো. রফিকুল ইসলাম (৪২): পিতা- মৃত হোসেন আলী, গ্রাম- মুজিবনগর আবাসন প্রকল্প, দুর্গাপুর। তাকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মো. আকতার আলী (৩৬): পিতা- মৃত হোসেন আলী, গ্রাম- আবাসন প্রকল্প দক্ষিণপাড়া, দুর্গাপুর। নিজের বসতঘরে মাদক সংরক্ষণ ও সেবনের দায়ে তাকেও ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মো. কামাল খন্দকার (৪৪): পিতা- মৃত রসুন আলী, গ্রাম- আবাসন প্রকল্প দক্ষিণপাড়া, দুর্গাপুর। তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

সাজা প্রদানের পর আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar