• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
  • [কনভাটার]

পরিবেশ রক্ষায় নেত্রকোনা পুলিশ লাইন্সে এসপি তরিকুল ইসলামের বৃক্ষরোপণ

সংবাদদাতার নাম: / ২৮ ভিজিটর :
সংস্করণ : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) নেত্রকোনা পুলিশ লাইন্স প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং নেত্রকোনা জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীবন নাহার নাসরিন (জেমী) উপস্থিত থেকে নিজ হাতে চারা রোপণের মাধ্যমে উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

পুলিশ লাইন্স মাঠে তারা ফলজ, বনজ ও ঔষধি জাতের বিভিন্ন গাছের চারা রোপণ করেন। এ সময় তারা উপস্থিত সকলকে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বেশি করে গাছ লাগানোর এবং রোপণকৃত গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান।

মহতী ও পরিবেশবান্ধব এই কর্মসূচিতে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার।

এছাড়াও, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব মায়িশা ফান্নানা, নেত্রকোনার আরআই মো. নিজাম উদ্দিনসহ জেলা পুলিশের অন্যান্য পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উক্ত কর্মসূচিতে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন।

পরিবেশ রক্ষায় নেত্রকোনা জেলা পুলিশ ও পুনাকের যৌথ উদ্যোগ স্থানীয় সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত উন্নয়নে পুলিশের এমন অংশগ্রহণ সাধারণ মানুষকেও বৃক্ষরোপণে ব্যাপকভাবে উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar