• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
নেত্রকোনায় ৭৫০ ভারতীয় কম্বলসহ দুইজন গ্রেপ্তার কলমাকান্দায় সীমান্তে কৃষি পরিবেশ ও জলজপ্রাণী সংরক্ষণে মতবিনিময় দুর্গাপুরে ব্লাড ব্যাংক স্থাপন আজ লাখো মানুষের প্রাণের দাবী ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও এন. আকন্দ কামিল মাদ্রাসায় ক্লাব উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক নেত্রকোনার উকিলপাড়ায় বসতঘরে অভিযান: ২ নারীর ৩ মাসের সাজা কেন্দুয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ‘করবো কাজ, গড়বো দেশ’: বিপুল উৎসাহে নেত্রকোনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​মোহনগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি লুৎফুজ্জামান বাবরের কলমাকান্দায় বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ ও দোয়ার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনার উকিলপাড়ায় বসতঘরে অভিযান: ২ নারীর ৩ মাসের সাজা

সংবাদদাতার নাম: / ৩৯ ভিজিটর :
সংস্করণ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা পৌর শহরের উকিলপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের দায়ে দুই নারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), নেত্রকোনা জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।

সাজাপ্রাপ্তরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার উকিলপাড়া এলাকার মো. মানিক মিয়ার স্ত্রী মোছা. শাহিদা আক্তার (৩৬) এবং একই এলাকার সুলতানের স্ত্রী শারমিন আক্তার (১৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর আড়াইটায় নেত্রকোনা সদরের উকিলপাড়া এলাকাস্থ মো. মানিক মিয়ার নিজ দখলীয় বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ঘরের ভেতর মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে শাহিদা আক্তার ও শারমিন আক্তারকে হাতেনাতে আটক করেন আভিযানিক দলের সদস্যরা। পরবর্তীতে সেখানে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে আলামত হিসেবে ২৮০ গ্রাম করে গাঁজা উদ্ধার করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেত্রকোনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আহমদ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তিনি উভয় আসামিকে দোষী সাব্যস্ত করেন। রায়ে শাহিদা আক্তার ও শারমিন আক্তার প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুইশত টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শেষে সাজাপ্রাপ্ত ওই দুই নারীকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। জেলায় মাদকের বিস্তার রোধে এবং যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০