• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
নেত্রকোনায় ৭৫০ ভারতীয় কম্বলসহ দুইজন গ্রেপ্তার কলমাকান্দায় সীমান্তে কৃষি পরিবেশ ও জলজপ্রাণী সংরক্ষণে মতবিনিময় দুর্গাপুরে ব্লাড ব্যাংক স্থাপন আজ লাখো মানুষের প্রাণের দাবী ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও এন. আকন্দ কামিল মাদ্রাসায় ক্লাব উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক নেত্রকোনার উকিলপাড়ায় বসতঘরে অভিযান: ২ নারীর ৩ মাসের সাজা কেন্দুয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ‘করবো কাজ, গড়বো দেশ’: বিপুল উৎসাহে নেত্রকোনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​মোহনগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি লুৎফুজ্জামান বাবরের কলমাকান্দায় বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ ও দোয়ার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় ৭৫০ ভারতীয় কম্বলসহ দুইজন গ্রেপ্তার

সংবাদদাতার নাম: / ১৩ ভিজিটর :
সংস্করণ : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনার পূর্বধলায় ৭৫০টি ভারতীয় কম্বলসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। জব্দ করা কম্বলের আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে পূর্বধলা উপজেলার জালশুকা এলাকার জমজম ফিলিং স্টেশনের সামনে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেরাইদের চালা এলাকার মৃত হযরত আলীর ছেলে সুরুজ মিয়া (৪২) এবং ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার কালীবাড়ী এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মামুনুর রশিদ (২০)। এ ঘটনায় মোশাহেব (৪০) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পুলিশ সুপার, নেত্রকোনার নির্দেশনায় ডিবি পশ্চিমের এসআই মো. আব্দুল জলিল ও এসআই ইমন পালের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। চেকপোস্টে একটি পুরোনো হলুদ ও নীল রঙের কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেওয়া হলে চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন। পরে ডিবি পুলিশের সদস্যরা ধাওয়া করে গাড়িটি আটক করেন। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ৭৫০টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। উদ্ধার করা কম্বলের আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা। চোরাচালানের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।

নেত্রকোনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার দুইজন ও পলাতক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামিদের মামলার বিস্তারিত প্রতিবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০