• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
নেত্রকোনায় ৭৫০ ভারতীয় কম্বলসহ দুইজন গ্রেপ্তার কলমাকান্দায় সীমান্তে কৃষি পরিবেশ ও জলজপ্রাণী সংরক্ষণে মতবিনিময় দুর্গাপুরে ব্লাড ব্যাংক স্থাপন আজ লাখো মানুষের প্রাণের দাবী ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও এন. আকন্দ কামিল মাদ্রাসায় ক্লাব উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক নেত্রকোনার উকিলপাড়ায় বসতঘরে অভিযান: ২ নারীর ৩ মাসের সাজা কেন্দুয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ‘করবো কাজ, গড়বো দেশ’: বিপুল উৎসাহে নেত্রকোনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​মোহনগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি লুৎফুজ্জামান বাবরের কলমাকান্দায় বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ ও দোয়ার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কলমাকান্দায় সীমান্তে কৃষি পরিবেশ ও জলজপ্রাণী সংরক্ষণে মতবিনিময়

সংবাদদাতার নাম: / ১৫ ভিজিটর :
সংস্করণ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় সীমান্ত এলাকার কৃষি, পরিবেশ ও জলজপ্রাণী সংরক্ষণে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কলমাকান্দা প্রেসক্লাব হল রুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় সীমান্ত এলাকার কৃষি ও পরিবেশের ভারসাম্য রক্ষা, জলজপ্রাণীর নিরাপদ আবাসস্থল সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগণের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. শাহজাহান কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ মাসুল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম ও সহসভাপতি এনামুল তালুকদার।
সভায় আয়োজক সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন বারসিক, নেত্রকোনার আঞ্চলিক সমন্বয়কারী মো. ওহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন গুঞ্জন রেমা।

সভায় বক্তব্য দেন পরিমল রেমা, আবু বক্কর সিদ্দিক, প্রাণকৃষ্ণ দাস, সুজিপ্ত হাজং, মো. শহিদুল্লাহ, মো. তরিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সীমান্তবর্তী এলাকার কৃষি ও প্রাকৃতিক পরিবেশ একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। জলাশয়, নদী ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের ওপর অতিরিক্ত চাপ পরিবেশের ভারসাম্য নষ্ট করার পাশাপাশি জলজপ্রাণী ও জীববৈচিত্র্যের জন্যও হুমকি তৈরি করতে পারে।

তাই স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা, জলজপ্রাণী সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন।

সভায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, কৃষি ও পরিবেশের সমন্বিত ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০