• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
নেত্রকোনায় ৭৫০ ভারতীয় কম্বলসহ দুইজন গ্রেপ্তার কলমাকান্দায় সীমান্তে কৃষি পরিবেশ ও জলজপ্রাণী সংরক্ষণে মতবিনিময় দুর্গাপুরে ব্লাড ব্যাংক স্থাপন আজ লাখো মানুষের প্রাণের দাবী ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও এন. আকন্দ কামিল মাদ্রাসায় ক্লাব উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক নেত্রকোনার উকিলপাড়ায় বসতঘরে অভিযান: ২ নারীর ৩ মাসের সাজা কেন্দুয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ‘করবো কাজ, গড়বো দেশ’: বিপুল উৎসাহে নেত্রকোনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​মোহনগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি লুৎফুজ্জামান বাবরের কলমাকান্দায় বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ ও দোয়ার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘আজ কোনো মিছিল হয়নি, ছড়ানো ভিডিওটি পুরনো’: নেত্রকোনা মডেল থানার ওসি

সংবাদদাতার নাম: / ৩৩ ভিজিটর :
সংস্করণ : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ব্যানারে নেত্রকোনা-ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিলের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মিছিলের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে শুক্রবার (২৪ জুলাই) মিছিলটি অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করা হলেও, স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত পুরনো ভিডিও’র পুনরাবৃত্তি বলে নিশ্চিত করেছে।

সর্বশেষ ২০২৩ সালে ২৫ সেপ্টেম্বর নেত্রকোনা জেলা আওয়ামী লীগের গঠিত কমিটির উপ-দ্প্তর সম্পাদক শাকিল হাসান তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি থেকে মিছিলের ভিডিওটি প্রকাশ করেন। এই ভিডিও’র ক্যাপশনে লেখা হয়- নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে নেত্রকোনা জেলা যুবলীগ নেতা সাদেক আহমেদ নিরবের নেতৃত্বে নেত্রকোনা-ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তবে তিনি ক্যাপশনে সড়কের নাম থাকলেও মিছিলটির সময় ও স্থানের নাম উল্লেখ করেননি।

ভিডিওটিতে দেখা যায়, হাত উঁচিয়ে বেশ কিছু দলীয় স্লোগান দিতে এবং ব্যানারে ‘আওয়ামী লীগের ওপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার’, ‘রাজবন্দীদের মুক্তি’ ও ‘জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ’ সম্বলিত লেখা দেখা গেছে।

এই ভিডিও এবং মিছিলের খবরের সত্যতা যাচাই করতে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েরের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি মিথ্যা ও গুজব বলে উড়িয়ে দেন।

ওসি আবুল খায়ের জানান, “আজ (২৪ জুলাই) নেত্রকোনা-ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এমন কোনো মিছিল বা সমাবেশের ঘটনা ঘটেনি। পুলিশ তাৎক্ষণিকভাবে খতিয়ে দেখে নিশ্চিত হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি বেশ আগের।”

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনসমূহ সরকার কর্তৃক নিষিদ্ধ। নিষিদ্ধ সংগঠনের অস্তিত্ব কিংবা সক্রিয়তা প্রমাণ করতে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুরনো ভিডিও’র গায়ে আজকের তারিখ বসিয়ে অনলাইনে অপপ্রচার চালানো হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন ও পরবর্তীতে আইনশৃঙ্খলা বিধিমালার আলোকে আওয়ামী লীগ ও যুবলীগসহ এর সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড ও তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১