• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
নেত্রকোনায় ৭৫০ ভারতীয় কম্বলসহ দুইজন গ্রেপ্তার কলমাকান্দায় সীমান্তে কৃষি পরিবেশ ও জলজপ্রাণী সংরক্ষণে মতবিনিময় দুর্গাপুরে ব্লাড ব্যাংক স্থাপন আজ লাখো মানুষের প্রাণের দাবী ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও এন. আকন্দ কামিল মাদ্রাসায় ক্লাব উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক নেত্রকোনার উকিলপাড়ায় বসতঘরে অভিযান: ২ নারীর ৩ মাসের সাজা কেন্দুয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ‘করবো কাজ, গড়বো দেশ’: বিপুল উৎসাহে নেত্রকোনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​মোহনগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি লুৎফুজ্জামান বাবরের কলমাকান্দায় বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ ও দোয়ার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কলমাকান্দায় বন্যা পূর্ব প্রস্তুতি মহড়া: সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

সংবাদদাতার নাম: / ২০৯ ভিজিটর :
সংস্করণ : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় বন্যা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি জোরদার এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে স্থানীয়দের সচেতন করতে বৃহৎ ‘বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার কলমাকান্দা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নাগনীপাড়া মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। কলমাকান্দা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ মহড়ায় সার্বিক সহযোগিতা করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং বাস্তবায়নে ছিল সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শামছুজ্জামান আসিফ। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন। কলমাকান্দা ইউনিয়নের প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে এ আয়োজনে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন।

বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে কলমাকান্দা একটি অন্যতম বন্যাপ্রবণ এলাকা। তাই বন্যার আগেই সাধারণ মানুষকে সচেতন করার কোনো বিকল্প নেই। বক্তারা আগাম সতর্কবার্তা দ্রুততম সময়ে জনগণের কাছে পৌঁছে দেওয়া, নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তরের প্রস্তুতি গ্রহণ, জরুরি খাদ্য, বিশুদ্ধ পানীয় জল এবং প্রয়োজনীয় ওষুধ সংরক্ষণের ওপর জোর দেন। এছাড়া দুর্যোগকালে নারী, শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করতে দিকনির্দেশনা প্রদান করা হয়। দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন বক্তারা।

আলোচনা শেষে দুর্যোগকালীন মহড়াটি বাস্তবভিত্তিকভাবে প্রদর্শন করা হয়। এই পর্বে বন্যার সময় আটকে পড়া মানুষদের উদ্ধার কার্যক্রম, তাদের দ্রুততম সময়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান এবং জরুরি সেবার নানা দিক নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়। এতে স্থানীয় স্বেচ্ছাসেবক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোগলা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আশরাফুল ইসলাম, বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রতিনিধি মো. এ. জে. এম. আজহারুল ইসলাম, সিএনআরএস-এসআরএসপি প্রকল্পের এপিসি মো. জিয়াউর রহমান, মেইল অফিসার মো. মফিজ উদ্দিন, উপজেলা কো-অর্ডিনেটর ফয়সাল আহমেদ এবং কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের সচিব মো. শামসুজ্জামানসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, এ ধরনের বাস্তবভিত্তিক মহড়া স্থানীয় জনগণের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বহুগুণ বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে বন্যাজনিত জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১