• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
নেত্রকোনায় ৭৫০ ভারতীয় কম্বলসহ দুইজন গ্রেপ্তার কলমাকান্দায় সীমান্তে কৃষি পরিবেশ ও জলজপ্রাণী সংরক্ষণে মতবিনিময় দুর্গাপুরে ব্লাড ব্যাংক স্থাপন আজ লাখো মানুষের প্রাণের দাবী ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও এন. আকন্দ কামিল মাদ্রাসায় ক্লাব উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক নেত্রকোনার উকিলপাড়ায় বসতঘরে অভিযান: ২ নারীর ৩ মাসের সাজা কেন্দুয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ‘করবো কাজ, গড়বো দেশ’: বিপুল উৎসাহে নেত্রকোনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​মোহনগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি লুৎফুজ্জামান বাবরের কলমাকান্দায় বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ ও দোয়ার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাওর অঞ্চলের উন্নয়নে সংসদে বিশেষ বরাদ্দের দাবি তুলবে বিরোধী দলীয় চিফ হুইপ

সংবাদদাতার নাম: / ৩৩ ভিজিটর :
সংস্করণ : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

জাকারিয়া তুষার: দেশের প্রান্তিক ও দুস্থ মানুষের জন্য বরাদ্দকৃত বিভিন্ন কার্ড বিতরণে চরম দলীয়করণ ও অনিয়মের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম (এমপি)। তিনি বলেন, মাত্র কয়েক কেজি চাল বা ‘জেলে কার্ড’ দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। সরকারকে ‘কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ ও যুবসমাজের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় নেত্রকোনার মোহনগঞ্জ রেল স্টেশন চত্ত্বরে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, হাওর অঞ্চলের উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির দুর্নীতি নিয়ে তিনি সরকারের তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, “এইসব কার্ড কি সত্যি দুস্থ মানুষের কাছে পৌঁছায়, নাকি কেবল ছাত্রদল, যুবদল বা আপনাদের দলীয় লোকদের পকেটে যায়? আমরা দেখেছি, সামাজিক নিরাপত্তার সুবিধা শুধু দলীয় লোকেরাই পায়, গরিব মানুষ পায় না।”

সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে নাহিদ ইসলাম প্রশ্ন রাখেন, “আপনাদের কি জেলে কার্ড দেওয়া হয়েছে?” উপস্থিত জনতা সমস্বরে “না” বলে উত্তর দিলে তিনি বলেন, “কয়েক কেজি চাল দিয়ে একজন মানুষকে কয়দিন বাঁচিয়ে রাখা যায়? এই কার্ডের খেলা বন্ধ করুন। প্রতিটি ঘরে শিক্ষিত-অশিক্ষিত তরুণ-তরুণী বেকার বসে আছে। উপজেলা ও জেলা পর্যায়ে তাদের কর্মসংস্থান নিশ্চিত না করলে এই সমস্যার সমাধান হবে না।”

হাওর অঞ্চলের উন্নয়নের ওপর বিশেষ জোর দিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জসহ বিস্তীর্ণ হাওর অঞ্চল বাংলাদেশের অন্যতম বড় সম্পদ। এখানে মৎস্য ও পর্যটন শিল্পের বিশাল সম্ভাবনা রয়েছে। সরকারের সঠিক পরিকল্পনার অভাবে এই অঞ্চলটি অবহেলিত। তিনি ঘোষণা দেন, হাওর অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ ও মহাপরিকল্পনা প্রণয়নের দাবিতে তিনি জাতীয় সংসদে সোচ্চার হবেন।

অর্থনীতির দুরবস্থা প্রসঙ্গে তিনি বলেন, “দুর্নীতি ও লুটপাট কমিয়ে সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। তবেই সারা দেশে একটি শক্তিশালী অর্থনীতি গড়ে উঠবে এবং তা পুরো বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে।”

মোহনগঞ্জ রেল স্টেশন চত্ত্বরে আয়োজিত এই পদযাত্রা ও সমাবেশে এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ স্থানীয় জাতীয় নাগরিক পার্টির অনেক সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১